কুমারগঞ্জে বিজেপি ওবিসি মোর্চার কর্মী সভা, বুথস্তরে সংগঠন মজবুত করার ডাক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার কুমারগঞ্জ ব্লকের মোহনা ও গোপালগঞ্জে বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে দুটি পৃথক কর্মী সভা অনুষ্ঠিত হয়। মোহনায় আয়োজিত সভায় ৫৪ জন বিএলএ-টু, ৫৪ জন বুথ সভাপতি, ৫৪ জন বুথ সম্পাদক ও ১০ জন শক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে গোপালগঞ্জে অনুষ্ঠিত সভায় অংশ নেন ৪৩ জন বিএলএ-টু, ৪৩ জন বুথ সভাপতি, ৪৩ জন বুথ সম্পাদক ও ৮ জন শক্তি প্রমুখ।
দুটি সভাতেই সাংগঠনিক কাঠামো আরও মজবুত করা, বুথস্তরে কাজের গতি বাড়ানো এবং কর্মীদের মধ্যে সমন্বয় জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চার রাজ্য নেতা শুভেন্দু সরকার, বিজেপির জেলা সম্পাদক রজত ঘোষ, জেলা নেত্রী দেবশ্রী সরকার সহ জেলা ও মণ্ডল স্তরের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে কর্মীদের সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *