
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ‘চাকরি চায় বাংলা’ স্বাক্ষর সংগ্রহ অভিযান দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। এদিন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে ‘নিয়োগ নাই বিজেপি তাই’ স্লোগান নিয়ে সাধারণ যুব সমাজের কাছ থেকে ‘চাকরি চায় বাংলা’ স্বাক্ষর সংগ্রহ করা হয়। এদিনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, যুব মোর্চার জেলা সম্পাদক সিদ্ধার্থ সরকার, গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি কুশল দত্ত চৌধুরী সহ যুব মোর্চার কর্মীরা।
দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তৃণমূল সরকারের আমলে কোন কর্মসংস্থান নেই। যুব সমাজ হতাশায় ভুগছে। এদিন রাজ্যে কর্মসংস্থানের দাবিতে যুব সমাজের কাছ থেকে ‘চাকরি চায় বাংলা’ অভিযানের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। স্বাক্ষর সংবলিত এই দাবি রাজ্য সরকারকে পাঠানো হবে বলে তিনি জানান।












Leave a Reply