
Oplus_131072
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করল বিজেপি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও, প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখনের মাধ্যমে বার্তা দিচ্ছে বিজেপি। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিভিন্ন এলাকায় বিজেপির দেওয়াল লিখন করা হয়। দেওয়ালে ফুটে ওঠে স্লোগান “বাঁচতে চাই বিজেপি তাই”। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ফালাকাটা ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক সুব্রত সাহা। তাঁর সঙ্গে ছিলেন ফালাকাটা ৪ নম্বর মণ্ডলের আইটি ইনচার্জ সুকমল সাহা সহ অন্যান্য বিজেপি কর্মী ও সমর্থকেরা।












Leave a Reply