মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ডিমডিমার হেভেন সেল্টার হোমে জটেশ্বর প্রগতি সংঘের বিশেষ উদ্যোগ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বুধবার জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরা আলিপুরদুয়ার জেলার মাদারিহাট–বীরপাড়া ব্লকের ডিমডিমার প্রত্যন্ত এলাকায় অবস্থিত ‘হেভেন সেল্টার হোম’-এ একটি বিশেষ মানবিক কর্মসূচির আয়োজন করেন। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন প্রবীণ, নিরাশ্রয়, মানসিক ভারসাম্যহীন ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মানসিক সমর্থন জোগানো এবং তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরা ওই হেভেন সেল্টার হোমে বসবাসকারী আবাসিকদের মধ্যে শীতবস্ত্র ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ক্লাব সদস্যরা নিজস্ব উদ্যোগে দুপুরের আহারের ব্যবস্থা করেন। জটেশ্বর প্রগতি সংঘের সদস্যরাই নিজেরা রান্না করে আশ্রমের আবাসিকদের হাতে খাবার পরিবেশন করেন। জটেশ্বর প্রগতি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *