রাজ্য বাজেটের জনমুখী প্রকল্প প্রচারে তৃণমূলের প্রস্তুতি, পতিরামে জেলা-ব্লক নেতৃত্বের কর্মী বৈঠক।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প! রাজ্য বাজেটে ঘোষণা হওয়া প্রকল্প নিয়ে প্রচারের উদ্যোগ তৃণমূলের। তবে তার আগে দলের জেলা ও ব্লক নেতৃত্বদের নিয়ে পতিরামে এক কর্মী বৈঠক করল ঘাসফুল শিবির। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা নেতা প্রশান্ত মিত্র। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার সহ অনান্যরা। মূলত লক্ষ্মীর ভান্ডারে অর্থ বৃদ্ধি, যুব সাথী প্রকল্পর সুবিধা প্রদান নিয়ে আলোচনা হয়। এছাড়া রাজবংশী, আদিবাসী সম্প্রদায় এবং সংখালঘুদের সুবিধার বিষয় উত্থাপনা করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক বলেই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *