উড়িয়াসাইয়ের কুমারডুবিতে সাধক বামদেব ও শ্রী শ্রীঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমের বাৎসরিক উৎসবের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মাঘ মাসের মাঘী পূর্ণিমার কৃষ্ণপক্ষে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চার নম্বর উড়িয়াসাই অঞ্চলের কুমারডুবি গ্রামে অবস্থিত সাধক বামদেব ও শ্রী শ্রীঠাকুর দয়ানন্দ মহারাজজীর আশ্রমের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়, জানা গিয়েছে এক এক করে ১৮ তম বর্ষে পদার্পণ করলো সাধক বামদেব আশ্রম। পূর্ণতীর্থ ভূমি এই আশ্রমের পার্শ্ববর্তী সমস্ত গ্রামবাসী বৃন্দের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক সাহায্য ও সহযোগিতায় বাৎসরিক উৎসব পালন করা হচ্ছে। উৎসব কমিটির অন্যতম সদস্য অমর বিশ্বাস জানান, আজ থেকে শুরু হয়েছে এই উৎসব, চলবে তিন দিন। সোমবার সকালে শোভাযাত্রা সহকারে ঘট ডুবিয়ে মায়ের পূজা অর্চনা শুরু হয়েছে। সেই সঙ্গে ভক্তদের অন্ন ভোগ গ্রহণ। দ্বিতীয় দিন পূজা অর্চনা ও ভক্তদের অন্নভোগ। তৃতীয় দিন পূজার অর্চনার পাশাপাশি সকলকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন গানের আয়োজন করা হয়েছে। মায়ের সকল ভক্তদের বিশেষ সাহায্য যোগিতায় সম্পন্ন উৎসবটি অনুষ্ঠিত হয়। তিন দিন মিলিয়ে মোট ৫৫ হাজার ভক্তের অন্নভোগ গ্রহণের ব্যবস্থা করা হয় আশ্রমের পক্ষ থেকে। দীর্ঘ ১৮ বছর ধরে রীতিনীতি মেনে আজও চলে আসছে সাধক বামদেবের আশ্রমে মানুষের ভক্তসমাগমও পূজা অর্চনা ও অন্নভোগ গ্রহণ। পাশাপাশি ভক্তদের বিনোদনের জন্য মেলারও আয়োজন করা হয় আশ্রমের পক্ষ থেকে। মহৎ এই ধর্মীয় আশ্রমের বাৎসরিক উৎসবে উপস্থিত হন এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *