
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১০ নম্বর অঞ্চলের গরঙ্গা এলাকায় লক্ষ্মীর ভান্ডার বাড়ার জন্য পদযাত্রা ও পথসভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো তৃণমূল কর্মী সমর্থকরা। এই দিন পথসভা ও পদযাত্রার পাশাপাশি পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফ থেকে। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম সিংহ রায়,ব্লক সভানেত্রী মিঠু পতিহার,অঞ্চল সভানেত্রী মায়া ঘাটুই সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।












Leave a Reply