বরযাত্রীর গাড়িতে জোড়া লরির ধাক্কা, কালনায় ভয়াবহ দুর্ঘটনায় আহত ৪।

কালনা, নিজস্ব সংবাদদাতা:- কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম পঞ্চায়েতের স্বরাজপুর এর কাছে বিয়ের বাড়ি যাওয়ার পথে বরযাত্রীর গাড়ি দুর্ঘটনার মুখে। একটি মারুতি গাড়ি কে প্রথমে একটি লরির ধাক্কা, পরবর্তী সময় ওই গাড়িকেই আর একটি লরির ধাক্কা। ঘটনাস্থলে ছিটকে পড়েন গাড়িতে থাকা চারজন। সাদ্দাম হোসেন শেখ, লাল্টু শেখ, কিসমত শেখ, ও মোস্তফা শেখ ৪ জন আহত হয়। জানা গিয়েছে নতুনগ্রাম থেকে কালনার হাঁসপুকুর এলাকায় বিয়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বরযাত্রীর ওই গাড়ি। সামনেই ছিল বরের গাড়ি, আর তখনই একটি লরি পিছন মারুতি গাড়িটি ধাক্কা মারলে মারুতি গাড়িটি ঘুরে যায়। তখন আর একটি লরি অপর দিক থেকে এসে ওই মারুতি গাড়িটিকে ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে মঙ্গলবার দুপুরে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটাল। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আহতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *