
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১৩ নম্বর অঞ্চলের ধলাহারা এলাকায় তৃণমূলের পূর্ব ঘোষিত “উন্নয়নের পাঁচালী”কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা, এই দিন মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের ১৫ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন সাধারণ মানুষের মধ্যে। এই দিন বিধায়ক তথা প্রতিমন্ত্রী জানিয়েছেন আগামী দিনেও কেশপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় এই কর্মসূচিতে যোগ দেবেন।












Leave a Reply