
মালদা, নিজস্ব সংবাদদাতা :- চারটি বিধানসভাকে কেন্দ্র করে একাধিক দুর্নীতি ও ঘোটালার অভিযোগ তুলে ধরে চার্জশিট প্রকাশ করে সাংবাদিক সম্মেলন করল ভারতীয় জনতা পার্টি। সোমবার দুপুর প্রায় বারোটা নাগাদ এই প্রেস মিটে চার্জশিট তুলে ধরেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা, হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু, গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেববর্মন সহ দলের অন্যান্য নেতৃত্ব।এই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদা এলাকার সাহাপুর ছাতিয়ান মোড়-এ অবস্থিত দলীয় কার্যালয়ে। চারটি বিধানসভায় সংঘটিত বলে অভিযোগ ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিস্তারিত তথ্য চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়।এদিন সাংসদ খগেন মুর্মু জানান, আগামী দিনে এই চার্জশিটকে হাতিয়ার করে বিজেপি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে বিষয়গুলি তুলে ধরবে এবং জনমত গঠনের কাজ করবে।












Leave a Reply