মহাশিবরাত্রিতে মানিকচক গঙ্গাঘাটে বিজেপির সেবা শিবির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- রবিবার শিব চতুর্দশী অর্থাৎ মহা শিবরাত্রি। তাই মহা শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানিকচক গঙ্গাঘাটে আগত শিব ভক্তদের সেবাদানে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল। রবিবার সকাল থেকে দেখা গিয়েছে তিনি মানিকচক বিধানসভা বিজেপির কার্যালয়ের সামনে শিব ভক্তদের সেবাদানের জন্য সেবা শিবির চালু করেন। সেই শিবির থেকে তিনি সস্ত্রীক শিব ভক্তদের মধ্যে ছোলা, গুঁড়, সরবৎ, ফলমূল বিতরণ করেন। শিব ভক্তদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা করেন। যাকে কেন্দ্র করে এদিন সেবা শিবির প্রাঙ্গণে শিব ভক্তদের ঢল নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *