
মালদা, নিজস্ব সংবাদদাতা:– ভারত সরকারের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়–এর সহযোগিতায় সামাজিক অধিকার শিবির অনুষ্ঠিত হল হবিবপুর বিধানসভার অন্তর্গত আকতৈল গ্রাম পঞ্চায়েতের কেন্দপুকুর হাটখোলায়।
ভারত সরকার–এর আরভিওয়াই (RVY) প্রকল্পের আওতায় হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু–র উদ্যোগে প্রায় প্রায় এক হাজার জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম পুরুষ-মহিলাদের মধ্যে বিনামূল্যে সহায়ক যন্ত্র বিতরণ করা হয়।
এদিন হুইলচেয়ার, শ্রবণযন্ত্র, চশমা সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপভোক্তাদের হাতে। সামগ্রী পেয়ে প্রবীণ নাগরিকরা কৃতজ্ঞতা জানান ভারতের প্রধানমন্ত্রীকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধায়ক জোয়েল মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী য়ানী সাহা, আকতৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান গায়ত্রী বর্মন, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব সরকার,স্বপন বর্মন সহ অন্যান্যরা












Leave a Reply