হবিবপুরে ATMA প্রকল্পে খাকী ক্যাম্পবেল হাঁস বিতরণ, চাষিদের আয় বৃদ্ধিতে রাজ্যের উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ সরকারের প্রাণীসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে ATMA প্রকল্পে ডেমোন্সট্রেশন ২০২৫ -২৬ এ খাকী ক্যাম্পবেল হাঁস বিতরণ হবিবপুরে, আতমা (ATMA) প্রকল্পে হবিবপুর ব্লক প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে হবিবপুর পঞ্চায়েত সমিতি সহযোগিতায় বুধবার দুপুরে হবিবপুর ব্লক প্রাঙ্গণে 3 জন উপভোক্তাকে আতমা (ATMA) প্রকল্পের ডেমোন্সট্রেশনের অঙ্গ হিসাবে ৭টি করে পূর্ণবয়স্ক ডিম পাড়া খাকী ক্যাম্বেল হাঁস এবং ,১টি করে পুরুষ হাঁস প্রদান করা হয় , এর পাশাপাশি প্রত্যেক উপভোক্তাকে হাঁসের খাবার , ভিটামিন, মিনারেল, সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম প্রদান করা হয়,

এই প্রকল্পের উদ্দেশ্য হল খাকী ক্যাম্বেল এর মত উন্নত জাতের ডিম পাড়া হাঁস যারা বছরে ৩০০টি করে ডিম দিতে পারে এবং যার প্রত্যেকটি ডিমের ওজন গড়ে ৬০ থেকে ৬৫ গ্রাম হয়, এরকম উন্নত জাতের হাঁস পালনে এলাকার চাষীদের আরো উৎসাহিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আতমা প্রকল্পের উদ্যোগ ।

তাছাড়াও হবিবপুরের আবহাওয়া খাকী ক্যাম্বেল হাঁস চাষের অনুকূল তথা এলাকায় অনেক খাল, বিল ডোবার রয়েছে ফলে আধানী বীর পদ্ধতিতে এই হাঁস চাষ করে চাষিরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন বলে আশা করা যায়, এর পাশাপাশি পারিবারিক প্রোটিনের পুষ্টি বিধান হবে অপুষ্টি জনিত সমস্যা দূরীভূত হবে বলে জানিয়েছেন হবিবপুর বি এল ডিও ডক্টর তুষার কান্তি বণিক।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা , হবিবপুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ আনন্দ মন্ডল, বি এল ডি ও হবিবপুর ডক্তর তুষার কান্তি বণিক , ডক্টর পাপুন প্রতিহার , সহ অন্যান্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *