জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে আধুনিক সংযোজন, চালু হলো ওয়াকি টকি পরিষেবা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের অন্যতম ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জটেশ্বর উচ্চ বিদ্যালয়-এ যুক্ত হলো আধুনিক প্রযুক্তির নতুন সংযোজন ওয়াকি টকি। বিদ্যালয়ের বিভিন্ন কাজের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরীক্ষার সময় সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দ্রুত যোগাযোগ বজায় রাখতে ওয়াকি টকি ব্যবহার করা হচ্ছে। এর ফলে পরীক্ষাকেন্দ্রের ভেতরে সমন্বয় আরও সহজ ও কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। শুধু পরীক্ষাই নয়, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন বড় আয়োজনে শৃঙ্খলা রক্ষা ও তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রেও এই ওয়াকি টকি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ইতিমধ্যেই বিদ্যালয়ে চারটি ওয়াকি টকি আনা হয়েছে এবং সেগুলির ব্যবহার শুরু হয়ে গিয়েছে। আধুনিক প্রযুক্তির এই সংযোজন বিদ্যালয়ের সামগ্রিক পরিচালনা ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *