‘বাংলার যুব সাথী’ ক্যাম্পে উপচে পড়া ভিড়, জটেশ্বরে দীর্ঘ লাইনে বেকার যুবক-যুবতীরা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’-র ক্যাম্প শুরু হতেই বেকার যুবক-যুবতী, কৃষক বন্ধু ও লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেল জটেশ্বর। রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর সুকান্ত ভবনের ক্যাম্পে সকাল থেকেই আসতে শুরু করেন বহু বেকার যুবক-যুবতী। শুধু যুব সাথী নয়, ওই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু প্রকল্পের আবেদনও নেওয়া হচ্ছে। আবেদনকারীরা জানান, এই ভাতা পড়াশোনার খরচ ও যাতায়াতের খরচে বড় সহায় হবে। অনেকেই জানান, এতদিন চাকরির ফর্ম পূরণ করতে টাকা জোগাড় করতে পরিবারের উপর নির্ভর করতে হত। যুব সাথী প্রকল্প চালু হওয়ায় সেই সমস্যার কিছুটা সমাধান হবে বলেই আশা করছেন তারা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বহু আবেদনকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *