
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সিমেন্ট বোঝাই লরির ধাক্কা টোটো ও মারুতিতে,আহত একাধিক,ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ছুতারগেড়িয়াতে, স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরের পর একটি সিমেন্ট বোঝাই গাড়ি দ্রুত গতিতে এসে প্রথমে একটি টোটো তে ধাক্কা মারে তারপর একটি মারুতি গাড়িতে ধাক্কা মারে, ঘটনায় আহত হয় টোটো ও মারুতিতে থাকা যাত্রীরা। যার মধ্যে চার থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে পুলিশ।












Leave a Reply