
মালদা, নিজস্ব সংবাদদাতা :– গাজোলে আলুর ন্যায্য দামের দাবিতে সিপিএমের মিছিলে পুলিশি বাধা ঘিরে উত্তেজনা।আলু চাষিদের ন্যায্য আলুর দামের দাবিতে সিপিএমের ডাকা মিছিলে পুলিশি বাধার অভিযোগ উঠল। শনিবার গাজোল থানার অন্তর্গত আলমপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।দলীয় সূত্রে দাবি, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিল এগোতে শুরু করলে পুলিশ তা আটকায়। এরপরই দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বচসা চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ও আইনশৃঙ্খলার বিষয়টি মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও সিপিএম নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলনে অযথা বাধা দেওয়া হয়েছে।ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।












Leave a Reply