গ্রামবাসীদের দাবিতে আন্ডারপাস উঁচু করার কাজ, পরিদর্শনে Sukanta Majumdar।

বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- একসাথে কয়েকশো জ্যাক লাগিয়ে নির্মীয়মান রেলের আন্ডার পাস উঁচু করা হচ্ছে গ্রামবাসীদের দাবি মেনে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার দৌল্লা গ্রামের রেলের এই কাজ দেখতে এলাকায় যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বালুরঘাট – হিলি রেললাইন সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে চলছে। সেই কাজেই দৌল্লা গ্রামের রাস্তায় তৈরি হয়েছিল আন্ডার পাস। গ্রামবাসীদের অভিযোগ ছিল, আন্ডার পাস রাস্তার থেকে নিঁচু হওয়ায় বর্ষাকালে জল জমবে রাস্তায়। যাতায়াতে সমস্যা হতে পারে গ্রামবাসীদের। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে আন্ডার পাস উচু করার দাবি জানান গ্রামবাসীরা। সুকান্ত মজুমদার গ্রামবাসীদের দাবি জানান রেল মন্ত্রকে। গ্রামবাসীদের দাবি মেনে প্রায় তৈরি হয়ে যাওয়া সেই আন্ডার পাস উঁচু করার কাজ চলছে রেল দপ্তরের। কয়েকশো জ্যাক দিয়ে কংক্রীটের তৈরি আন্ডার পাস উঁচু করে নিচে গাথনি করা হচ্ছে। সেই আন্ডারপাসের কাজ এদিন পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার জানান, নিচু আন্ডার পাসের কারণে জল জমে চলাচলে অসুবিধা হবে গ্রামবাসীদের এই দাবিতে বিষয়টি রেল মন্ত্রকে জানাই। রেলমন্ত্রক গ্রামবাসীদের আবেদনে সারা দিয়ে আন্ডারপাস উঁচু করছে। এ কারণে তিনি রেলমন্ত্রক তথা রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি যাতে বালুরঘাট – হিলি রেল সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন হয়, সে কারণে তিনি কাজের অগ্রগতি দেখতে এলাকায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *