
বীরভূম-দুবরাজপুর , নিজস্ব সংবাদদাতা:- বীরভূম জেলা দুবরাজপুর ব্লকের বর্ধিষ্ণু গ্রাম পণ্ডিতপুরে শ্রী শ্রী জগৎগুরু সাঁই বাবার নবনির্মিত মন্দিরে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মহাজাগরণ উৎসব, পূজা পার্বণ,হোম যজ্ঞের আয়োজন করা হয় আজ ১লা মার্চ। সকালে গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে স্থানীয় চক্রবর্তী পুকুর থেকে ঘট আনয়ন করে “সব কা মালিক এক কথিত” সাঁই বাবার মন্দিরে স্থাপন করা হয়। এয়োতি ও কুমারী মেয়েরা ঘট আনয়ন করেন।ঘট আনয়নকে কেন্দ্র করে মহিলা ঢাকীদের ঢাকের বাদ্য ছিল চোখে পড়ার মতো।এরপর শুরু হয় পূজা পাঠ ও হোম যজ্ঞ। পাশাপাশি ভক্ত সেবার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাঁই বাবার জীবন আলেখ্য নিয়ে আলোচনা ও মধুময় ভাগবত পাঠের আয়োজন করা হয়। সাঁই বাবার পূজা পাঠকে কেন্দ্র করে গুরু-শিষ্য ও ভক্তদের মহামিলন ক্ষেত্রে পরিণত হয় পণ্ডিতপুর সাহা পাড়া। এদিন সাঁই সেবক রাজু সাহা জানান সাঁই বাবার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পূজা হোম যজ্ঞ ও ভক্তসেবার আয়োজন করা হয়েছে।












Leave a Reply