মালদায় বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– গত ১৩ দিন আগে বাড়ি থেকে বেড়িয়ে ছিলেন বোনের বাড়ি যাওয়ার নাম করে। কিন্তু বোনের বাড়ি যাননি। রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি গ্রামে। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম বিসো মল্লিক। বয়স ৩৪ বছর। বাড়িতে রয়েছে স্বামী সহ দুই নাবালক ছেলে। স্বামী ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক। তবে গত ১৫ দিন আগে তিনি বাড়িতে এসেছেন। ঘটনার দিন গত ২৩ শে ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী বিকাশ মল্লিক পাশের গ্রামে কাজে গিয়েছিলেন। তিনি কাজে যাওয়ার পর তার স্ত্রী তার বোনের বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেন নি। সেই দিন থেকে এখনও পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। স্বভাবতই দুই নাবালক সন্তান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্বামী বিকাশ মল্লিক। তিনি জানান, তার স্ত্রী মোবাইলে রিলস তৈরি করে ছাড়তেন। সন্তরত সেই সূত্রে কারও সাথে তার স্ত্রীর যোগাযোগ হয় এবং তার প্রলোভনে পড়েই অন্য কোথাও চলে গেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরী করেছেন। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত তার কোন হদিশ পায়নি। তিনি চান পুলিশ সঠিক তদন্ত করে তার স্ত্রীকে খুজে বের করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *