জিনজিরা বাজারে অগ্নি নির্বাপক যন্ত্রের প্রশিক্ষণ শিবির।

নিজস্ব সংবাদদাতা, জিনজিরা বাজার:- ব্যবসায়ীদের মধ্যে অগ্নি সচেতনতা বাড়াতে ও বাজারের দোকানকে সুরক্ষিত করতে অগ্নি নির্বাপক যন্ত্রের প্রশিক্ষণ শিবির হয়ে গেল জিঞ্জিরা বাজারে। জননায়ক হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির উদ্যোগে প্রায় ৫০জন মহিলা ও পুরুষ ব্যবসায়ীদের হাতে অগ্নি নির্বাপক যন্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি আগুন লাগলে কিভাবে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করতে হয় ও তার কার্যকারিতা হাতে কলমে দেখানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কল্যাণ সমিতির সভাপতি তথা ৮০নম্বর ওয়ার্ডের পৌরপিতা আনোয়ার খান। এছাড়া উপস্থিত ছিলেন বাজার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক বিমল কৃষ্ণ দাস ও বিশ্বজিৎ চৌধুরী, সহ সভাপতি সুবল চন্দ্র শীল, তারাতলা থানার ওসি রাজু দাস, FTO এর রাজ্য সম্পাদক রবীন্দ্রনাথ কোলে,বিশ্বজিৎ চৌধুরী,শিবু প্রসাদ দে সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবার অন্তর্গত সমগ্র প্রশিক্ষণ পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *