নদীতে স্নান করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা:- নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর। মঙ্গলবার দুপুরে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও চা বাগানের নেপালি বস্তি এলাকার ডুডুয়া নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সরুগাও চা বাগানের অনুপ উড়াও ও সুধীর উড়াও (বয়স আনুমানিক ৭ বছর) তারা স্থানীয় ডুডুয়া নদীতে স্নান করতে নেমেছিল। স্নানের সময় আচমকাই ওই দুই শিশু নদীর জলে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ওঠেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। একই সঙ্গে খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর নদী থেকে দুই শিশুর দেহ উদ্ধার করে তাদের ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জটেশ্বর ফাঁড়ির ওসি জগদীশ রায় জানান, “বুধবার দেহ দুটির ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।” এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *