
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে জলাশয় ভরাট করার অভিযোগ, দিনেরাত মাটি ভরিয়ে চলছে পুকুর ভরাট, প্রতিবাদ করে লিখিত অভিযোগ জেলা শাসকের দপ্তরে। যদি অভিযুক্তদের দাবি জলাশয় নয় বাস্তু রূপায়ণ হয়েছে। কোলাঘাট রূপনারায়ণ নদীর পাড়ে পুকুর ভরাট আর তাতেই শুরু হয়েছে তরজা,কোলাঘাটে কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ মিল পাড়া বেশ কয়েকজনের অভিযোগ যে পাড়ার পুরনো একটি পুকুর রয়েছে। সেই পুখুরটি এলাকার মানুষ ব্যবহার করত, কিন্তু গত তিন চার বছর সেই পুকুরে কোন সংস্কার করা হয়নি। গত কয়েকদিন ধরে দেখছি সেই পুকুরে রাতের অন্ধকারে মাটি দিয়ে ভরাট চলছে। আরো অভিযোগ যে ৬১২ এবং ৬১৮ এর দাগে কাগজ কলমে এখনো পুকুর রয়েছে। বেশি অর্থের প্রোমোটার কে দিয়ে কাজকর্ম করাচ্ছে। সামনে স্কুল রয়েছে, একটা সৌন্দর্য পুকুর এভাবে ভরা মেনে নিতে পারছি না তাই জেলাশাসক এবং গ্রাম পঞ্চায়েত বিডিও এবং BLO কে লিখিত অভিযোগ করেছি। আমরা চাই পুকুর রূপে পুনরায় দেখতে চাই। যদিও পুকুর মালিকদের অভিযোগ ৬১২ এবং ৬১৬ দাগে পুকুর বলে উল্লেখ নেই বাস্ত হিসেবে উল্লেখ রয়েছে, তাদের দাবি যে এলাকায় নোংরা আবর্জনা পিলিয়ে নষ্ট করে দিতে চাই পুকুর তাই আমরা ভরাট করছি। এই জায়গা তো পুকুর নয় বাস্তু তাহলে কেন অভিযোগ। যদি অভিযোগ খতিয়ে দেখছে জেলা প্রশাসন। আর এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে।












Leave a Reply