চাষীদের স্বার্থে ন্যায্য মূল্যের আলুর দামের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ BJP র।

পশ্চিম মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা:- আলুর ফলন ভালো হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না এলাকার আলু চাষিরা,তাই আলু চাষীদের স্বার্থে এবার পথে নামলো বিজেপি নেতৃত্ব। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে আলুর ন্যূনতম ১২০০ টাকা প্রতি কুন্তলের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাস্তায় আলু ঢেলে বিক্ষোভ প্রদর্শন করলো বিজেপি নেতৃত্ব। এই দিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে,তাপস মিশ্র,ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌড়ী,মন্ডল সভাপতি পলাশ সেন সহ অন্যান্য বিজেপির কর্মী সমর্থকরা। এই দিন এই কর্মসূচিতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *