শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে চন্দ্রকোনারোডের বিভিন্ন এলাকায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি,তার আগে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুরু হয়েছে রুটমার্চ। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের বিভিন্ন এলাকায় রুটম মার্চ করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আগামী দিনেও এই ধরনের রুট মার্চ বিভিন্ন এলাকায় করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *