
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন স্বরূপ চৌধুরী। কি কারনে তার এই পতক্তার সে ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। আজ সকালে তিনি বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনেই তিনি পদত্যাগের কথা জানালেন। জেলা কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে কার্যালয় ছেড়ে বেরিয়ে যান। দলীয় সূত্র সহ বিভিন্ন সূত্রে মনে করা হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী না হওয়ার সম্ভাবনায় তার এই সিদ্ধান্ত।
বিধানসভা নির্বাচনের আগে জেলা সভাপতি পদত্যাগ করায় অস্বস্তিতে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি।












Leave a Reply