নিয়ম মেনে বদলির দাবিতে বিক্ষোভ এবিপিটিএ-র।।

বালুরঘাট , দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- নিয়ম-নীতি মেনে বদলির দাবিতে বিক্ষোভ এ বি পি টি এ এর। বামপন্থী শিক্ষক সংগঠন এ বি পি টি এ এর পক্ষ থেকে জানানো হয়, বাড়ি থেকে দূরবর্তী এলাকায় যেসব শিক্ষক-শিক্ষিকা দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছেন, তাদের সিনিয়ারিটি অনুযায়ী বদলি করে বাড়ির কাছাকাছি নিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হলেও নিয়ম-নীতি না মেনে জেলায় বদলি করা হচ্ছে। অথচ যারা দীর্ঘদিন ধরে দূরবর্তী স্থানে কাজ করছেন তাদের আনা হচ্ছে না। এই দাবিতে ই এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় সংসদে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। যদিও ডিপিএসসির চেয়ারম্যান না থাকায় পরবর্তীতে জেলা শাসকের দ্বারস্থ হন সংগঠনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *