জটেশ্বরে পুজো দিয়ে প্রচার শুরু দীপক বর্মনের।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারের গতি আরও বাড়াল বিজেপি। শনিবার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক বর্মন জটেশ্বর শিব মন্দিরে পুজো অর্চনার মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা করেন। পুজো দিয়ে এলাকার শান্তি ও মানুষের কল্যাণ কামনা করেন তিনি। পুজো শেষে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জটেশ্বর বাজার সহ সংলগ্ন একাধিক এলাকায় পদযাত্রা করে প্রচার চালান দীপক বর্মন। রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এলাকার বাসিন্দাদের কাছ থেকে স্থানীয় সমস্যা ও দৈনন্দিন অসুবিধার কথা শোনেন পাশাপাশি আগামী নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা, যাঁদের সক্রিয় অংশগ্রহণে প্রচার কর্মসূচি আরও জোরদার হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *