
মালদা, নিজস্ব সংবাদদাতা: — একদিনের বৃষ্টিতে ধস নামলো আবার আইহো ব্রিজের।মালদা নালাগোলা রাজ্য সড়কের আইহো ব্রিজ গুরুত্ব বহু। মালদা নালাগোলা রাজ্য সড়কের একটি মাত্র ব্রিজ যার উপর নির্ভর করে দৈনিক ৮০ টি বাস সহ বিভিন্ন যানবাহন নিয়ে প্রায় এক হাজারো বেশি যানবাহন চলাচল করে। এই ব্রিজের কয়েকদিন আগেই কাজ শেষ হয়েছে। তার মাঝে ধস নামল ব্রিজের গার্ড ওয়ালের একাংশের।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন নিম্ন মানের কাজের জন্যই এই ব্রিজের বেহাল অবস্থা। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারতো স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন ব্রিজের পাশে রয়েছে একটি বাড়ি যার বাড়ির ও ধস নেমেছে সেই ধসের অবস্থা ব্রিজে পাশে দারিয়ে দেখতে গিয়ে ব্রিজে ধসে পা আটকে পড়ে এক ব্যক্তির। ভেঙে যাওয়া বাড়ির মালিক জানান পি ডব্লিউ ডি ব্রিজের কাজ চলাকালী রাস্তার মাটি তার বাড়ির পাশে রাখার ফলেই বাজারে সম্পূর্ণ জল এই রাস্তা দিয়ে নামে সেখানে বন্ধ হয়ে যাওয়া ফলে তার বাড়ির ভেঙে তল দিয়ে জল বেরিয়ে পড়ে যার ফলে ঘরের ভেতরে এক কোমর গর্ত হয়ে টাকা পয়সা সহ বেশ কিছু সামগ্রিক মাটির মধ্যে পড়ে ঢুকে গিয়েছে।অসহায় অবস্থায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বা প্রধানকে জানালে কোন সদুক্ত পাইনি।ভোটের প্রাক্কালে ক্ষোভ উগড়ে দিয়েছেন অসহায় ওই পরিবার।কোন স্থানীয় জন প্রতিনিধ তার বাড়িতে দেখতে আসেনি বলে অভিযোগ।সংবাদ মাধ্যমের ছবি তুলে ধরতেই ট্রাফিকের তরফে ব্যারিকেট দেওয়ার ব্যবস্থা করেন।যদিও এ বিষয়ে ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করা হলে তার কোন যোগাযোগ করো পাওয়া যায়নি।












Leave a Reply