বেলদায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ, নির্ভয়ে ভোটের বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বেলদায় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। পাশাপাশি এদিন তিনি পথ চলতি মানুষ ও এলাকার মানুষ দোকানদারদের সঙ্গে কথা বলেন নির্ভয়ে ভোট দান করার কথা বলেন। তিনি বলেন নির্ভয় ভোট দিন আমরা সব সময় আপনাদের পাশে আছি। এবং পথ চলতি হেলমেট বিহীন বাইক আরোহীদের সচেতন করেন হেলমেট পরে বাইক চালানোর জন্য। কেন্দ্রীয় বাহিনীকে একাধিক নির্দেশ দেন এবং ভালোভাবে এলাকা নজর রাখার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *