
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – তৃণমূলের দুর্নীতি ও বিজেপির জনবিরোধী নীতির বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিধান সভার বামফ্রন্টের কর্মীসভাতে কর্মী সহ সাধারণ মানুষের ভীড় উপচে পড়লো বালুরঘাট নাট্যমন্দির সভা কক্ষে। সোমবার বিকেলে অন্তত ছয়শো কর্মীর সমাবেশে সভা কক্ষে বালুরঘাট বিধান সভার বামফ্রন্ট প্রার্থী অর্ণব চৌধুরী বলেন কৃষি ভিত্তিক দক্ষিণ দিনাজপুরের কৃষকগন ধান, পাট, আলু সহ অন্যান্য ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ভীষণ কষ্টে দিনযাপন করছে। এমনকি ফসলের দাম না পেয়ে আত্মহত্যাও করেছে জেলার অনেক কৃষক। তিনি বলেন সম্প্রতি এস আই আর নিয়ে বিজেপি ও তৃণমূলের ঘোট বাজিতে সাধারণ মানুষ প্রতিদিন হয়রান হচ্ছে।এদিন উপস্থিত নেতৃত্ব বলেন জেলার শিক্ষিত ও যোগ্য যুবক যুবতীরা চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেনা রাজ্য সরকারের দুর্নীতির জন্য। তৃণমূল ও বিজেপি ধর্মের ভিত্তি মানুষের মধ্যে বিভেদকে রুখে দিতে বামফ্রন্টকে ভোট দেওয়ার আবেদন রাখেন। নেতৃত্ব বলেন বালুরঘাটের সুস্থ্য সংস্কৃতির মানুষ তৃণমূলের ভোট লুটকারিদের বিরুদ্ধে ও সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বামফ্রন্টের প্রার্থীকেই এবার সমর্থন জানাবে সেই আওয়াজই উঠছে বালুরঘাটে। এদিন বালুরঘাটের কর্মীসভাতে বক্তব্য রাখেন জেলা বামফ্রন্ট আহবায়ক নন্দলাল হাজরা, সুব্রত দাস, সুচেতা বিশ্বাস, নন্দলাল হাজরা প্রমুখ। সভা পরিচালনা করেন বামফ্রন্ট নেতা অনিমেষ চক্রবর্তী, অমর সরকার। এদিন সভা শেষে বিশাল মিছিল হয়।












Leave a Reply