
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের দিন এবং প্রার্থী ঘোষণার পর থেকেই প্রচার কার্যে নেমে পড়েছে শাসক দল থেকে শুরু করে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই প্রচারের মাঝে বিজেপির ভাঙ্গন ধরালো শাসক শিবির। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভীমপুর অঞ্চলের রামেশ্বরপুরে বিজেপির দীর্ঘদিনের নেতা নরহরি মাহাতো সহ বেশ কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এই দিন এমনটাই দাবী করেছেন শাসক শিবির। এই দিন নব তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সদস্য তথা অধ্যাপিকা অঞ্জনা মাহাতো,এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা।












Leave a Reply