
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কে ঘিরে দলের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল। পছন্দমতো প্রার্থী না হওয়া এবং সেই প্রার্থী পরিবর্তনের দাবিও উপেক্ষিত হওয়ায়, ক্ষুব্ধ কংগ্রেস নেতাকর্মীদের একাংশ দলীয় কার্যালয়ে কালো পতাকা টাঙিয়ে ‘কালা দিবস’ পালন করেন। স্থানীয় কংগ্রেস নেতা পিন্টু নাগ অভিযোগ করে বলেন, “টাকার কাছে আমরা হেরে গেছি। অর্থের বিনিময়ে প্রার্থী কেনাবেচা হয়েছে। ফালাকাটায় বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে।” এই সিদ্ধান্তে দলের কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ বলে জানান তিনি। এদিন বিক্ষুব্ধ কর্মীরা জানান, আসন্ন নির্বাচন পর্যন্ত তারা এই ‘কালা দিবস’ পালন চালিয়ে যাবেন।












Leave a Reply