
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র জুড়ে রবিবার প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী গৌতম দাস। দিন শুরু করেন নয়াবাজার কালীমন্দিরে পুজো দিয়ে, এরপর স্থানীয় শিব মন্দিরে জল ঢেলে প্রার্থনা জানান।
পুজো পর্ব শেষে নয়াবাজার ও গোপালপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ শুরু করেন গৌতম দাস। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের কথাও তুলে ধরেন ভোটারদের সামনে।
এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা কল্যাণ দাস এবং আজমতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাম প্রসাদ রায় সহ অন্যান্য নেতৃত্ব।
ঢাক ও ব্যান্ড পার্টির বাজনায় গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। প্রার্থীর প্রচারকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক মহলের মতে, ধর্মীয় আচার ও জনসংযোগ মিলিয়ে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে তৃণমূল শিবির।












Leave a Reply