
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট শহরের আত্রেয়ী বাঁধ কলোনী এলাকায় চা – চক্র কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে তিনি মানুষের সঙ্গে রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
বিদ্যুৎ কুমার রায় বলেন, “পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। রাজ্যে সুশাসন এবং প্রকৃত উন্নয়ন আনতে বিজেপিকে ক্ষমতায় আনুন।” তিনি আগামী ২৩শে এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জনগণের সমর্থন চান।
এই কার্যক্রমে বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি এলাকায় উৎসবের আবহ তৈরি করে। স্থানীয় বাসিন্দারা তাঁর বার্তা শুনে উচ্ছ্বসিত বলে জানা গেছে।












Leave a Reply