গোয়ালতোড়ে একাধিক গ্রামে বাড়ি বাড়ি প্রচার তৃণমূল প্রার্থীর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীকান্ত মাহাতো।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত শালবনী বিধানসভা কেন্দ্রের গোয়ালতোড় এলাকার একাধিক গ্রাম ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি করেন তিনি। জানা গিয়েছে, এদিন প্রায় ১৫টি গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে ভোটের আবেদন জানান।
প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের ব্লক ও অঞ্চল স্তরের নেতাকর্মীরা।
প্রার্থী শ্রীকান্ত মাহাতো জানান, শুধু প্রচারই নয়, সাংগঠনিক দিক আরও মজবুত করতে শীঘ্রই গুরুত্বপূর্ণ বৈঠকও করা হবে।
সব মিলিয়ে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই শাসক ও বিরোধী—উভয় শিবিরেই প্রচারের তৎপরতা চোখে পড়ার মতো বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *