
মালদা, নিজস্ব সংবাদদাতা:– প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী Abu Hasem Khan Choudhury (ডালুবাবু)-র শেষকৃত্যের প্রাক্কালে আবেগঘন বার্তা দিলেন তাঁর পুত্র তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ Isha Khan Choudhury।
বৃহস্পতিবার মালদার কোতুয়ালি ভবনে তাঁর দেহ কবরস্থ করার আগে পুত্র ইশা খান চৌধুরী বলেন, “ডালুবাবু একজন সৎ মানুষ ছিলেন। তাঁর কোনো শত্রু ছিল না। তিনি সকলকে ভালোবাসতেন এবং সহযোগিতা করতেন। তবুও যদি অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তাঁকে ক্ষমা করে দেবেন।”
তিনি আরও জানান, “কারও কাছে যদি ডালুবাবুর কোনো ঋণ থেকে থাকে, তাহলে অবশ্যই ছেলে হিসেবে আমাকে জানাবেন।” পাশাপাশি তিনি সকলের কাছে তাঁর পিতার আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
প্রয়াত এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে মালদা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও গভীর শোক ও শ্রদ্ধার আবহ লক্ষ্য করা যাচ্ছে।












Leave a Reply