
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তপন বিধানসভা এলাকায় পানীয় জলের সমস্যাকে সামনে রেখেই প্রচারে জোর দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহা।
নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি আশ্বাস দিচ্ছেন, এবারের নির্বাচনে জয়ী হলে প্রথম কাজ হিসেবে এলাকার জলের সমস্যা সমাধান করবেন।
চিন্তামণি বিহা জানান, প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন এবং গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস রাজ্যে বহু উন্নয়নমূলক কাজ করেছে। তাঁর দাবি, তপন বিধানসভায় বিরোধীরা জয়ী হওয়ায় উন্নয়ন অনেকটাই থমকে রয়েছে।
তিনি আরও বলেন, গ্রীষ্মকালে তপন এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। সরকার কিছু কাজ করলেও এখনও অনেক কিছু বাকি রয়েছে। তিনি জয়ী হলে সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে জলের সমস্যার স্থায়ী সমাধান করবেন বলে জানান।
পাশাপাশি রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা ও আলোর ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়ার কথা বলেন তিনি। ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য আরও কাজ করার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী।
সব মিলিয়ে, তপন বিধানসভায় জল সমস্যা এবার নির্বাচনের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে।












Leave a Reply