
ডোমজুড়, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডোমজুড়ের সাপুঁইপাড়া এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে।
এই পরিস্থিতিতে ডোমজুড় বিধানসভার বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা বৃহস্পতিবার ‘গৃহ সম্পর্ক অভিযান’-এর মাধ্যমে এলাকায় জনসংযোগ করেন। তাঁর সঙ্গে ছিলেন বহু বিজেপি কর্মী-সমর্থক।
প্রচার চলাকালীন তিনি এলাকার বিভিন্ন অলিগলি ও রাস্তায় জমে থাকা নোংরা জল লক্ষ্য করেন। এই সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েতের তীব্র সমালোচনা করে তিনি বলেন, “পঞ্চায়েত সঠিকভাবে কাজ করলে আজ এই পরিস্থিতি তৈরি হত না।”
তিনি আরও বলেন, বিজেপিকে একবার সুযোগ দিলে জলনিকাশি সমস্যার সমাধান, যুবকদের কর্মসংস্থান, এবং মা-বোনেদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় কাজ করবে দল।
সবশেষে তিনি এলাকার সাধারণ মানুষের কাছে বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান।












Leave a Reply