মালদা টাউন স্টেশনে ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে রক্ষা টিটি কর্মীদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদা,ভয়াবহ আগুনে ভস্মীভূত মালদা টাউন স্টেশনের T,T রেস্টরুম, এবং অল্পের জন্য প্রাণ বাঁচল পাশের রুমে থাকা কর্মরত রেলের টিটি বাবুরা। বুধবার রাত আটটা নাগাদ হঠাৎ করে মালদা টাউন স্টেশনের দোতলায় দেখতে পাওয়া যায়। সম্ভবত শর্ট সার্কিট কিংবা ধুপকাঠির আগুন থেকে আগুন লাগতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এসি সহ রেস্ট রুমে থাকা খাট এবং বিছানা পত্র পুড়ে ছাই। সেখানকার কেয়ারটেকার এর কাছ থেকে, জানা যায় দুপুর ২ টার সময় দুজন টিটি রুমে ছিল তারপরে বেরিয়ে যায় ডিউটিতে। যদি কেউ ঘুমিয়ে থাকত তাহলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো । মালদা টাউন স্টেশন মাস্টার গোবিন্দ বিশ্বাস, এবং টিটি ইনচার্জ স্বপন কুমার দাসের তৎপরতায় দমকলকে খবর দেওয়া হলে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল বাহিনী, তারা সময়মতো না পৌঁছালে পাশে থাকা একটি রুমে যাত্রী ছিল সেখানেও দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। দমকল পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে । ঘটনার কারণ জানার চেষ্টা করছে রেল আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *