
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:— বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে চৈত্র মাসের শেষের অন্যতম আকর্ষণ গাজন উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাপচা এলাকা।
মঙ্গলবার বিকেল থেকেই এলাকায় ভক্তদের ঢল নামে। শুধু স্থানীয় মানুষই নন, দূর-দূরান্ত থেকেও বহু মানুষ এই উৎসবে অংশ নিতে ভিড় জমিয়েছেন।
বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে, নানা সাজসজ্জায় এবং ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে ভক্তরা গাজন উৎসব পালন করছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি লোকসংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়েছে গোটা এলাকা।
উৎসবকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। ভক্তদের উচ্ছ্বাস ও অংশগ্রহণে গাজনের এই আয়োজন যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।












Leave a Reply