চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুলে ও কিয়াবনী প্রাথমিক বিদ্যালয়ে মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ আরও গড়ে তুলতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডাবচা নবকোলা হাইস্কুল ও কিয়াবনী প্রাথমিক বিদ্যালয়ে মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়। জানা গিয়েছে অপরাজেও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই মেধা অন্বেষণ পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে এই পরীক্ষায়। শনিবার এই পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও সংশয় পত্র তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে।এইদিন ডাবচা নবকোলা হাই স্কুলে ১৫০ জন ছাত্র-ছাত্রী এবং কিয়াবনী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সংশয় পত্র ও পুরস্কার।এই দিন উপস্থিত দুই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং সংগঠনের তরফ থেকে ছিলেন প্রসেনজিৎ কুন্ডু,দিব্যেন্দু সিংহ রায়,প্রিয়াঙ্কা প্রামানিক,শিবম প্রামানিক,চিরঞ্জিত রানা,শিবম মান্না সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *