মালদার Malda শহরের ফোয়ারা মোড়ে শান্তিপূর্ণ ভোটকে কুর্নিশ জানিয়ে কর্মসূচি করল বিজেপির যুব মোর্চা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- নজরকাড়া ভোটের হার এবং শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়াকে কুর্নিশ জানিয়ে রবিবার সন্ধ্যায় মালদার ফোয়ারা মোড়ে বিজেপির যুব মোর্চার উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংলিশবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ী। তিনি বলেন,গণতন্ত্রের গণদেবতা হলেন সাধারণ মানুষ। এবারের নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করেছেন। এই শান্তিপূর্ণ ও সুস্থ ভোটদানকে আমি নতমস্তকে প্রণাম জানাই।
তিনি আরও বলেন,
আগামীকাল নির্বাচনের ফলাফল যাই হোক না কেন
জয় বা পরাজয়,শেষ কথা বলবেন মানুষই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *