ঐতিহাসিক ফলাফলে চমক Manikchak বিধানসভায়, প্রথমবার পদ্মফুল ফুটল।

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রথমবারের মতো জয়ী হল বিজেপি। গণনা শেষে সার্টিফিকেট হাতে বেরিয়ে নিজের প্রতিক্রিয়ায় একাধিক রাজনৈতিক মন্তব্য করেন জয়ী প্রার্থী Gour Chandra Mondal।
তিনি দাবি করেন, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং উন্নয়নের স্বার্থেই বিজেপিকে বেছে নিয়েছেন। দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের অসন্তোষ এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জয়ের পর এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন জায়গায় বিজয় মিছিল ও উদযাপনের প্রস্তুতিও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *