কেশপুরের শ্যামচাঁদপুরে BJP র কর্মীসভার আয়োজন,উপস্থিত মন্ডল সভাপতি ও যুব মোর্চার সভাপতি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের শ্যামচাঁদপুরে অঞ্চলের সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে কর্মীসভার আয়োজন করা হয়। এই কর্মী সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীণ হালদার, যুব মোর্চার সভাপতি উৎপল পাঁজা, মন্ডল সাধারণ সম্পাদক বিভাস রানা, সুকুমার রায় সহ অন্যান্য বিজেপির কর্মকর্তারা। এই দিন ভোট পরবর্তী হিংসাতে যাতে কোন বিজেপি কর্মীরা জড়িত না থাকে তার বার্তা দেওয়ার পাশাপাশি, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই কর্মী সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *