বাইসনকে বাঁচাতে গিয়ে সড়কের ধারে পালটে গেল একটি লরি আহত লরির চালক ও খালাসী।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা : বাইসনকে বাঁচাতে গিয়ে সড়কের ধারে পালটে গেল একটি লরি আহত লরির চালক ও খালাসী। ঘটনাটি ঘটেছে মাদারিহাট হলং এলাকায় এশিয়ান হাইওয়েতে। গৌহাটি থেকে কোলকাতা গামী একটি লরি যখন তোর্ষা সেতু ক্রশ করে কিছুদূর এগোনোর পর লরির চালক দেখে সড়কে আচমকা জলদাপাড়া জঙ্গল থেকে একটি বাইসন চলে আসে। গাড়ির চালক তখন বাইসনটিকে বাঁচাতে গিয়ে সড়কের ধারে লরি পালটে খেয়ে পড়ে যায়। এই ঘটনায় লরি ক্ষতিগ্ৰস্থ হয় এবং লরিতে থাকা দুজন আহত হয়। কিন্ত বাইসনটি বেঁচে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *