৩ দফা দাবি নিয়ে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কে স্মারকলিপি প্রদান এবং সম্বর্ধনা গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৩ দফা দাবি নিয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা শহরে গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধাকে স্মারকলিপি প্রদান করল গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের তরফ থেকে। মঙ্গলবার বিকেলে তিন দফা দাবির পাশাপাশি সম্বর্ধনা জানানো হয় গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের তরফ থেকে। মূলত তাদের দাবিগুলি হল পরিশ্রম অনুযায়ী কাজের বেতন বা ভাতা বাড়াতে হবে। এই কর্মে যুক্ত কর্মচারীদের সরকারিভাবে স্থায়ীকরণ করতে হবে। এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সব দাবি নিয়ে এইদিন স্মারকলিপি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *