গোয়ালতোড়ের সেকাশোলে মহিলার উপর শীলতাহানির অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে, বিক্ষোপ ও স্মারকলিপি প্রদান মহিলা সমিতির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত গড়বেতা তিন নম্বর ব্লকের ৮ নম্বর নলবনা অঞ্চলের সেকাশোলে গত শনিবার রাত্রি দশটা নাগাদ ২৬ বছর এক মহিলার উপর শীলতাহানির অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয় গোয়ালতোড় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত গোয়ালতোড়ান থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার না করার ফলে সোমবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা কমিটির পক্ষ থেকে গোয়ালতোড় থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিলেন সারা ভারত গণতান্ত্রিক জেলা মহিলা সমিতি পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *