
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া এলাকায় শালবনী বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর আত্ম সহায়ক বরুন ঘোষের বাড়িতে হঠাৎই হানা পুলিশের। কয়েক ঘন্টা পর আসি চালানোর পর উদ্ধার হয় সরকারি ত্রিপল ও একগুচ্ছ নথি। তবে আত্ম সহায়ক বরুন ঘোষের কোন হদিস পাওয়া যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোরগোল পড়ে যায়।












Leave a Reply