
কালনা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুশাসনের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই মতন কালনা রাজবাড়ী এবং সংলগ্ন এলাকায় সাফাই অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন। নিজে হাতে ঝাড়ু দিয়ে রাস্তা সাফাই করলেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার একই সাথে রাজবাড়ীতে একটি বৃক্ষরোপণ ও করেন তিনি। এর পরবর্তী সময় সেখানে উপস্থিত জনতা আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার জায়গায় অনেক জবরদখল কারি রয়েছেন সেইগুলিকে তারা ঘুরে দেখান বিধায়ককে। পরবর্তী সময়ে বুধবার বিধায়ক সাফ জানিয়ে দেন অনেকেরই কমপ্লেন রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রুলস না মেনে মন্দির চত্বরে বেআইনি কনস্ট্রাকশন তৈরি হয়েছে। এগুলি আগামী দিনে কোনভাবেই বরদাস্ত নয়।












Leave a Reply